পরীক্ষামূলক সংস্করণ

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফেসবুক ‘ডাউন’

বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফেসবুক ব্যবহার করতে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে লগইন, নিউজফিড লোড এবং অন্যান্য ফিচার ব্যবহারে বিভ্রাটের অভিযোগ পাওয়া গেছে।

ওয়েবসাইট, অ্যাপ ও ইন্টারনেট পরিষেবার রিয়েল-টাইম অবস্থা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার (১৯ জুলাই) বেলা সোয়া ১টার পর থেকে ফেসবুক ব্যবহারে সমস্যা শুরু হয়।

ডাউন ডিটেক্টরের তথ্য বলছে, বেলা আড়াইটা পর্যন্ত ফেসবুকের ওয়েব সংস্করণ ব্যবহারে সবচেয়ে বেশি সমস্যার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ৬৪ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটে সমস্যার কথা জানিয়েছেন। এছাড়া ১৯ শতাংশ ব্যবহারকারী লগইন জটিলতা এবং ১০ শতাংশ ব্যবহারকারী অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানান।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, অনেকেই ফেসবুকের নিউজফিড লোড করতে পারছেন না। আবার কেউ কেউ অ্যাকাউন্ট ব্যবহারের সময় ‘এরর মেসেজ’ বা ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন।

এক ব্যবহারকারী ডাউন ডিটেক্টরে অভিযোগ করে জানান, ফেসবুকে প্রবেশের সময় তিনি ‘সাইটের একটি সমস্যার কারণে অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না’ এমন বার্তা পেয়েছেন। বার্তায় কয়েক মিনিট পর আবার চেষ্টা করতে বলা হয়েছে।

এদিকে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত এই বিভ্রাটের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বিশ্বজুড়ে সমস্যাটি কতটা বিস্তৃত এবং কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত নয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...