পরীক্ষামূলক সংস্করণ

জাতিসংঘ পদে আবেদনে সরকারের অসহযোগিতার অভিযোগ রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারির

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি অভিযোগ করেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদনের ক্ষেত্রে তিনি নিজ সরকারের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

রাষ্ট্রদূত দাবি করেন, আবেদন করার পর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাঁকে ‘অগ্রসর না হতে’ নির্দেশ দেন। পরে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সমর্থন বা ‘নোট ভারবাল’ না পাওয়ায় তার আবেদন প্রক্রিয়া এগোয়নি। শুরুতে মৌখিক সম্মতি পেলেও আবেদন জমা দেওয়ার পর তাঁকে আর এগোতে নিষেধ করা হয় এবং এরপর থেকে ফোনও ধরেননি সাবেক উপদেষ্টা—এমন অভিযোগও করেন তিনি।

মুশফিক ফজল আনসারি জানান, বিদেশি এক সহকর্মীর উৎসাহে তিনি পদটিতে আবেদন করেছিলেন এবং নিজ দেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধকতার মুখে পড়ার কথাও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এ বিষয়ে বই লেখার পরিকল্পনার কথা জানান রাষ্ট্রদূত।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...