পরীক্ষামূলক সংস্করণ

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেছেন এবং মন্ত্রিসভার সদস্য ও কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। রোববার সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের উপস্থিতি খোঁজখবর নেন এবং সবার জন্য সময়মতো অফিসে আসার মৌখিক নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন। এর আগে শনিবার ছুটির দিনেও তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...