পরীক্ষামূলক সংস্করণ

পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ রঘুনাথপুর পুটিপাড়া গ্রামের রোজ শেখের ছেলে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোরে লিবিয়াপ্রবাসী বাদশা আলীর স্ত্রী ও দুই সন্তানের জননীর ঘর থেকে আলিফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই নারী দাবি করেছেন, আলিফ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, আলিফের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক ছিল এবং তিনি মাঝে মাঝে ওই বাড়িতে যাতায়াত করতেন। তবে এই দাবির সত্যতা পুলিশ বা অন্য কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত কারণ বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...