পরীক্ষামূলক সংস্করণ

বাগদানের পর পাকিস্তান সফরে নাজনীন নীহা

বাগদানের খবরের পর এবার পাকিস্তান সফর নিয়ে আলোচনায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পাকিস্তান ভ্রমণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

গত ২৯ জুন ফেসবুকে নিজের সম্পর্কের অবস্থা পরিবর্তন করে ‘এনগেজড’ দেন নীহা। এরপর থেকেই তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয় নানা আলোচনা। বিভিন্ন সূত্রে গুঞ্জন ছড়ায়, দেশের বাইরে ভ্রমণের সময় এক পাকিস্তানি যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে সেই সম্পর্ক বাগদানে গড়ায়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি অভিনেত্রী।

এরই মধ্যে পাকিস্তান সফরের বেশ কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নাজনীন নীহা। সেখানে তাকে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে এবং একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে দেখা গেছে।

অভিনেত্রী তার হবু স্বামীকে এখনো প্রকাশ্যে আনেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া একটি যুগল ছবি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। পরে ছবিটি সরিয়ে নেওয়া হলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এর আগে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের বিষয়ে নীহা জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন এবং তার বাগদান হয়েছে। তবে সঠিক সময়ে সবকিছু নিজেই জানাবেন বলেও জানান তিনি।

ব্যক্তিজীবনের আলোচনার পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন নাজনীন নীহা। ‘মায়া পাখি’ নাটকে অভিনয়ের পর নতুন নাটক ও ওটিটি কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...