পরীক্ষামূলক সংস্করণ

সংস্কারে ব্যর্থ হলে জনগণ পঙ্গপালের মতো সংসদ ঘেরাও করবে: নাসীরুদ্দীন

রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ আবারও সংসদ ভবন ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২১ জুলাই) নীলফামারীর জলঢাকা উপজেলায় এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেলে জনগণ কঠোর কর্মসূচিতে যাবে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে সংসদ ভবন ঘেরাওয়ের মতো আন্দোলন গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

পথসভায় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা বক্তব্য দেন। বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূরীকরণ এবং ‘জুলাই সনদ’ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...