পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন রোনালদো

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন এই পর্তুগিজ মহাতারকা।

গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য অবসরের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় ফুটবল দল নতুন যুগে প্রবেশ করবে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, দলে হঠাৎ বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেই এবং বর্তমান দলের ভারসাম্য বজায় রেখেই এগোতে চান।

দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলেই বড় পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়। তবে বাস্তবতা ভিন্ন এবং স্বল্প সময়ে অনেক নতুন খেলোয়াড় নিয়ে দল গঠন সম্ভব নয়।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলে রোনালদো রেখে যাবেন ইতিহাসের অন্যতম সেরা এক ক্যারিয়ার। পর্তুগালের হয়ে ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করে তিনি আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন।

ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলগত সাফল্যেও তিনি অনন্য। রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে দলটি।

বর্তমানে ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। পেশাদার ক্যারিয়ারে ইতোমধ্যে ৯৭৬ গোল করা এই ফরোয়ার্ডের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে ক্লাব ক্যারিয়ারেই তিনি আরও বেশি মনোযোগ দেবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...