পরীক্ষামূলক সংস্করণ

ভারতজুড়ে ছড়িয়ে যাচ্ছে আন্দোলন, সালমান-আলিয়ারা যা বললেন

ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান, আলিয়া ভাট, আর মাধবন ও নেহা কক্কর।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও শিক্ষার্থীদের আন্দোলন এখন রাজধানীর গণ্ডি ছাড়িয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বিস্তৃত হয়েছে। আন্দোলনের মূল দাবি, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

সালমান খান সামাজিক মাধ্যমে লিখেছেন, শিক্ষার্থীদের আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণ ছিল। তবে পরিস্থিতি সহিংস হয়ে ওঠায় তিনি দুঃখ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর সমস্যা, যা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট করছে।

তিনি আরও বলেন, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান এবং অভিভাবকদের সমর্থন ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টার জন্য শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসাও করেন এই বলিউড তারকা।

আলিয়া ভাট আবেগঘন বার্তায় বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে ব্যথিত করেছে। তার মতে, প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে লড়াই করছে।

অভিনেতা আর মাধবন বলেন, একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও মেধানির্ভর শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিক্ষার্থীর মৌলিক অধিকার। প্রশ্নপত্র ফাঁস শুধু পরীক্ষার বিশ্বাসযোগ্যতাই নষ্ট করে না, বরং লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ ও পরিবারের স্বপ্নকেও ক্ষতিগ্রস্ত করে।

অন্যদিকে, জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সামাজিক মাধ্যমে “Justice for Students” বার্তা শেয়ার করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, কঠিন সময় পার করা শিক্ষার্থীদের পাশে আছেন এবং তাদের স্বপ্ন রক্ষার লড়াইকে সমর্থন করেন।

শিক্ষার্থী আন্দোলনে ইতোমধ্যেই বলিউডের আরও কয়েকজন তারকা সমর্থন জানিয়েছেন। ফলে ভারতের শিক্ষা ব্যবস্থা, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দেশজুড়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...