রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের সম্ভাবনাকে ‘সুসংবাদ’ হিসেবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নিজের পোস্টে আসিফ মাহমুদ লেখেন, রাষ্ট্রপতির বিষয়টি আরও আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি করা উচিত ছিল। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে বিএনপিকে বারবার সতর্ক করা হলেও বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।
তিনি আরও বলেন, সময়মতো উদ্যোগ নেওয়া হলে বর্তমান পরিস্থিতিতে এত আলোচনা-সমালোচনার সুযোগ তৈরি হতো না। তার ভাষ্য অনুযায়ী, অবশেষে রাষ্ট্রপতি অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা একটি ইতিবাচক বিষয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনা ও বিতর্কের মধ্যেই এনসিপির মুখপাত্রের এই মন্তব্য সামনে এলো।



