পরীক্ষামূলক সংস্করণ

সোনাগাজীতে যুবককে কুপিয়ে হত্যা, রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

অলক্রাইমস.টিভি ডেস্ক 

ফেনীর ফেনীর সোনাগাজীতে আইয়ুব নবী (২৬) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত আটটার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় জাতীয়তাবাদী তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীর পারিবারিক বিরোধ মীমাংসা করতে গেলে আইয়ুব নবীর সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

নিহতের পরিবার অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।

এদিকে তাঁতি দলের পক্ষ থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হলেও জেলা জামায়াত তা অস্বীকার করেছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি; জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...