পরীক্ষামূলক সংস্করণ

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে রাশিয়া ও চীনকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মস্কো ও বেইজিং যদি সরাসরি ইরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তার পরিণতি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা কোনো চীনা প্রতিষ্ঠান ইরানকে অস্ত্র সরবরাহ করবে না। একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, বর্তমানে রাশিয়া ও চীন কেউই ইরানকে সরাসরি সমর্থন করছে না। তবে ভবিষ্যতে তারা এ সংঘাতে জড়িয়ে পড়লে সেটি তাদের নিজেদের জন্যই ক্ষতিকর হবে বলে সতর্ক করেন তিনি।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন। তবে তিনি মনে করেন, এ বিষয়ে দুই দেশের দেওয়া আশ্বাস বিশ্বাসযোগ্য।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটে এক শুনানিতে ভিন্ন অবস্থান তুলে ধরে বলেন, রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে। যদিও তিনি কী ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে, রাশিয়া ইরানকে লক্ষ্য নির্ধারণসংক্রান্ত তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়েছিল কি না। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন।

এদিকে, ইরানকে অস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিএনএনের বরাতে দ্য হিল জানিয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র সরবরাহ করেছিল বলে মার্কিন কর্মকর্তারা আগে অভিযোগ করেছিলেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...