পরীক্ষামূলক সংস্করণ

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলনের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ও এফআইআর প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

শনিবার (২৫ জুলাই) সরকার ও আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি।

আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে তিনি পদত্যাগ করলে সরকারের সঙ্গে একাধিক দফা বৈঠকে বসে আন্দোলনকারীদের প্রতিনিধিদল।

বৈঠক শেষে সিজেপি জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করা হবে। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।

সরকারের প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করে সিজেপি ৩৬ দিনের আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...