পরীক্ষামূলক সংস্করণ

১৫ বছরের কম বয়সীদের হজে নিষেধাজ্ঞা, নতুন নির্দেশনা

১৫ বছরের কম বয়সী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজে না যাওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ২০২৭ সালের হজ কার্যক্রমের প্রাথমিক নিবন্ধন শুরুর আগে এ নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, আগামী ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হবে। নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। এরপর চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের আগে হজযাত্রীদের ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে অনলাইনে নিবন্ধনের সুযোগ থাকবে।

এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না। পাশাপাশি হৃদযন্ত্র, ফুসফুস, লিভার ও কিডনি রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়া এবং নির্দিষ্ট চিকিৎসাধীন ক্যান্সার রোগীদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এ ছাড়া সক্রিয় সংক্রামক রোগ যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরাও হজের ফিটনেস সনদ পাবেন না।

হজের প্রাথমিক নিবন্ধনের সময় প্রশিক্ষণ, টিকা, হজের ধরন ও প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকা পাসপোর্ট থাকা বাধ্যতামূলক।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...