পরীক্ষামূলক সংস্করণ

রাজবাড়ীতে কৃষক হত্যা: ঢাকার ধামরাই থেকে ৬ আসামি গ্রেপ্তার

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে ঢাকার ধামরাই এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা সবাই রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে বেথুলিয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আতর শেখসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আতর শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা হয়।

শনিবার বিকেলে র‌্যাব-১০ আধুনিক প্রযুক্তির সহায়তায় ও র‌্যাব-৪-এর সহযোগিতায় ধামরাইয়ের সিতি বাজার ও নওগাঁওকাইত এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন, তবে আসামিদের এখনো থানায় বুঝে পাননি।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...