পরীক্ষামূলক সংস্করণ

শিশুকন্যা হত্যা মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় সাত মাস বয়সী কন্যাশিশু রাফা মনি হত্যা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরা সিরাজ মার্কেটসংলগ্ন বালুরমাঠ এলাকায় সাত মাস বয়সী শিশু রাফা মনিকে রাস্তায় আছড়ে দেওয়ার অভিযোগ ওঠে বাবা কবির ইসলামের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় শিশুটির নানি শারমীন আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে কবির ইসলাম নানির কাছ থেকে শিশুটিকে নিয়ে রাস্তায় আছড়ে দেন। এ ছাড়া তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগও রয়েছে।

আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করবে বলে জানিয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...