অল ক্রাইমস.টিভি ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়তুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা, নাতি ও এক পুত্রবধূ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউস এজেন্সী । রোববার (১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও হামলায় খামেনির পরিবারের সদস্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে খামেনির মৃত্যুর খবর জানিয়ে দেশে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়।
এদিকে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস নিউস গোয়েন্দা ও সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় প্রায় ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তা ও প্রতিরক্ষামন্ত্রীও থাকতে পারেন বলে দাবি করা হয়েছে।
তবে কর্মকর্তারা একাধিক স্থানে নাকি একই স্থানে অবস্থান করছিলেন—সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।



