পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে গাইবেন কনা

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা যুক্তরাষ্ট্রে দীর্ঘ কনসার্ট ট্যুরে অংশ নিতে দেশ ছেড়েছেন। দেশি মিউজিক এন্টারটেইনমেন্টের আয়োজনে তিনি যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে ধারাবাহিকভাবে গান পরিবেশন করবেন।

কনার যুক্তরাষ্ট্র সফর শুরু হচ্ছে ২৫ জুলাই এবং শেষ হবে ৩ অক্টোবর। প্রায় তিন মাসব্যাপী এই সংগীত সফরে তিনি ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বোস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, অ্যাবিয়া, অ্যারিজোনা ও নিউইয়র্কসহ ১৬টি শহরে কনসার্টে অংশ নেবেন।

এটি বাংলাদেশের শিল্পীদের মধ্যে অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক কনসার্ট ট্যুর হিসেবে বিবেচিত হচ্ছে।

আমেরিকা সফরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনা লিখেছেন, “প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।”

এর আগে গত ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় কনার নতুন গান ‘তোমার হতে চাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস। গানটিতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সজীব দাস। এটি রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটক ‘ভালোবাসার গল্প’-এ ব্যবহৃত হয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...