পরীক্ষামূলক সংস্করণ

পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদি

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে সমালোচনা ও আন্দোলনের প্রেক্ষাপটে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেক অভিযুক্ত বর্তমানে কারাগারে রয়েছেন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছে। পাশাপাশি পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি বিধান যুক্ত করে নতুন আইন প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

মোদি বলেন, ভবিষ্যতের পরীক্ষা ব্যবস্থা হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যেই নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্কফোর্স পরীক্ষা ব্যবস্থার সংস্কারসংক্রান্ত সুপারিশ দেবে এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে।

এদিকে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা ৩৭ দিনের আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, কেন্দ্র সরকার তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তারা আপাতত আন্দোলন প্রত্যাহার করেছে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। চার সপ্তাহ পর এ বিষয়ে সরকারের সঙ্গে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...