অল ক্রাইমস.টিভি ডেস্ক
বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ চীন ইরানের জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। উত্তেজনা কমাতে চলমান হামলা অবিলম্বে বন্ধ করে আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর কথাও বলেছে বেইজিং।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হলে জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে, যা চীনের অর্থনীতিতে প্রভাব ফেলবে। পাশাপাশি বেইজিং বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ অবস্থায় ইরানে রাজনৈতিক পরিবর্তন হলে বৈশ্বিক শক্তির ভারসাম্য ওয়াশিংটনের দিকে ঝুঁকে যেতে পারে বলে আশঙ্কা করছে চীন।



