পরীক্ষামূলক সংস্করণ

হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননে ইসরাইলের বিমান হামলা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলার জবাবে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। সোমবার (২ মার্চ) রাজধানী বৈরুত সহ ভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। খবর আল জাজিরা।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, উত্তর ইসরাইলে বড় ধরনের রকেট হামলার পর তারা ‘লেবাননজুড়ে’ হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হানছে এবং দেশটির নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি সহ্য করা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়েহ এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি কে হত্যার জবাবে ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে হিজবুল্লাহ।

বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...