পরীক্ষামূলক সংস্করণ

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত ৮

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানাপ্রাচীর ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নাসিমা বেগম।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নেওয়ার জন্য অনেক মানুষ কলেজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ করে কলেজের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে কয়েকজন মানুষ দেয়ালের নিচে চাপা পড়েন।

স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, নাসিমা বেগম পাশের বাসায় বসবাস করতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...