পরীক্ষামূলক সংস্করণ

ম্রুনাল-যশস্বীর প্রেমের গুঞ্জন, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর ও ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফেতে একই সময়ে ম্রুনাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে দেখা যায়। পরে সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বের হয়ে যাচ্ছেন। অন্যদিকে ম্রুনাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে ছিলেন। তবে ভিডিওতে তাদের একসঙ্গে দেখা যায়নি এবং কোনো কথোপকথন বা ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েনি।

এরপরও বিভিন্ন ফ্যান পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করছেন, তারা একসঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে ম্রুনাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

কাজের দিক থেকে ম্রুনাল ঠাকুর বর্তমানে ‘পূজা মেরি জান’ এবং তেলুগু সিনেমা ‘রাকা’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে ‘পূজা মেরি জান’ সিনেমার শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির টিজার প্রকাশ হলেও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...