পরীক্ষামূলক সংস্করণ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কিছু এলাকায় ১ মিটার বা ৩.২৮ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে দেশটিতে কয়েকজন আহত হয়েছেন এবং একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। জাপানের স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, নির্ধারিত উচ্চতার কিছু ঢেউ উপকূলে রেকর্ড হয়ে থাকতে পারে।

পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান সরকারের পক্ষ থেকে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়ন এবং উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের সমস্যা বা অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

ভূমিকম্পের পর কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ হওয়ায় দেশটিতে নিয়মিত ছোট-বড় ভূমিকম্প অনুভূত হয়।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...