পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা ইস্যুতে অস্ট্রেলিয়ার ‘না’

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও পাল্টাপাল্টি আক্রমণে উদ্বেগ জানিয়ে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এ প্রেক্ষাপটে সামরিক অভিযানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

দেশটির সংবাদমাধ্যম Nine News-কে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী penny wong বলেন, এই সামরিক অভিযানে অস্ট্রেলিয়া অংশ নেয়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে ২০০৩ সালের Iraq war-সহ বিভিন্ন মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে অস্ট্রেলিয়া অংশ নিলেও বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না দেশটি।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...