পরীক্ষামূলক সংস্করণ

মার্কিন-ইসরাইলি সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র মতভেদ

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ সামরিক অভিযান ঘিরে যুক্তরাষ্ট্রে জনমত বিভক্ত হয়ে পড়েছে। Reuters ও ipsos পরিচালিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক মার্কিনি এই হামলার বিরোধিতা করছেন।

২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ পরিচালিত জরিপে মাত্র ২৫ শতাংশ উত্তরদাতা সামরিক পদক্ষেপের পক্ষে মত দেন। বিপরীতে ৪৩ শতাংশ সরাসরি বিরোধিতা করেন এবং ২৯ শতাংশ অনিশ্চয়তা প্রকাশ করেন। রিপাবলিকান সমর্থকদের মধ্যে সমর্থন তুলনামূলক বেশি (৫৫ শতাংশ) হলেও, তাদের ৪২ শতাংশ বলেছেন—মার্কিন সেনা নিহত হলে তারা সমর্থন প্রত্যাহার করবেন। ডেমোক্র্যাটদের ৭৪ শতাংশই হামলার কড়া সমালোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট Donald trump ইরানের সর্বোচ্চ নেতা Ali khameni হত্যার পর অভিযানকে ‘ন্যায়সঙ্গত মিশন’ হিসেবে উল্লেখ করে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে, মধ্যপ্রাচ্যে পাল্টা হামলায় প্রথমবার মার্কিন সেনা নিহতের খবরে উদ্বেগ বেড়েছে। কংগ্রেসে ডেমোক্র্যাটরা যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ‘ওয়ার পাওয়ার্স রেজোলিউশন’ আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যৎ সামরিক পদক্ষেপে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করা হয়।

অর্থনৈতিক প্রভাব নিয়েও শঙ্কা বাড়ছে। জরিপে ৪৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লে তারা সমর্থন থেকে সরে আসবেন। ইতোমধ্যে উত্তেজনার জেরে আঞ্চলিক শিপিং কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: Al jazeera।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

মুনতাসীর মামুন : চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ইমনের গ্রেপ্তারের বিষয়টি

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...