পরীক্ষামূলক সংস্করণ

মৌলভীবাজারে এনসিপি নেতাদের সঙ্গে ছাত্রদলের সাক্ষাৎ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ছাত্রদলের নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম রিপন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলেন।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

সমাবেশ শেষে এনসিপির নেতাদের গাড়িবহর সার্কিট হাউসের উদ্দেশে যাওয়ার সময় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে চালক দ্রুত গাড়ি চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সার্কিট হাউসে পৌঁছে দেন।

ঘটনার পর এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পাল্টাপাল্টি ধাওয়া একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন আহত হন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ঘটনার প্রতিবাদে রাতেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এনসিপির নেতা-কর্মীরা।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...