হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পুলিশের বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গল থেকে রওনা হয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
জানা গেছে, হবিগঞ্জে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে এনসিপির নেতারা শ্রীমঙ্গল হয়ে যাচ্ছিলেন। এ সময় চা-কন্যা এলাকায় তাদের গাড়িবহরে পুলিশ বাধা দেয়।
পরে বাধা উপেক্ষা করে হবিগঞ্জের উদ্দেশে যাত্রা করেন এনসিপির নেতারা।
গাড়িবহরে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু।
হবিগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও সংঘর্ষের প্রতিবাদে এনসিপি এই কর্মসূচির আয়োজন করেছে বলে জানা গেছে।



