পরীক্ষামূলক সংস্করণ

বান্দরবানে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে নির্ধারিত সীমা অতিক্রম করার পর তারা নিখোঁজ হন। পরে যৌথ তল্লাশি অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে পরিচালিত অভিযানে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩২), ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে এবং রোকাইয়া আক্তার (৩০), ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে ১০ জনের একটি পর্যটক দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা রুমা উপজেলার বগা লেক এলাকায় পৌঁছে একটি কটেজে অবস্থান নেন।

বিকেল সাড়ে ৫টার দিকে পর্যটকরা বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেলে ভিউ পয়েন্টের সামনে এগিয়ে যান। এরপর তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। রাত ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার কারণে তারা পাহাড়ি খাদে পড়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...