পরীক্ষামূলক সংস্করণ

মধুপুরে বিএনপি নেতার মা কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মধুপুরে এক বিএনপি নেতার ৭৫ বছর বয়সী মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালেমন ওই এলাকার মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। তিনি শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালেমন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী এক নারী পান খাওয়ার জন্য তার বাড়িতে যান। এ সময় ঘরের ভেতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় জালেমনকে পড়ে থাকতে দেখেন তিনি।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং মধুপুর থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...