পরীক্ষামূলক সংস্করণ

বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ, এনসিপির ব্যানারে আগুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবিসংবলিত একটি ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে সাতমাথার সপ্তপদী মার্কেটে থাকা এনসিপির ব্যানারটি ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অভিযোগ করেন, এনসিপির কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বিতর্কিত মন্তব্যের জন্য তাকে দ্রুত গ্রেপ্তার ও আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) একই ইস্যুতে বগুড়ার সাতমাথায় বিক্ষোভ করে এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও দলটির সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এদিকে, বিতর্কিত মন্তব্যের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...