পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা মেডিক্যালের সিঁড়ির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডের সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে ১০৩ নম্বর ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক ৫টার দিকে সিঁড়ির নিচে ওই নারীকে পড়ে থাকতে দেখেন রোগী ও পথচারীরা। পরে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান।

চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...