পরীক্ষামূলক সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে মরদেহটি প্রায় সাত থেকে আট দিন ধরে ওই স্থানে পড়ে ছিল। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছে।

ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এখনো নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ফেলে যেতে পারে। আবার ট্রেনের ধাক্কায় মৃত্যুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

মিরপুর ও ফার্মগেইট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট বিষয়টি যাচাই করছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

আসছে...