অল ক্রাইমস.টিভি ডেস্ক
গতকাল (মঙ্গলবার) মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে মধ্যাঞ্চল নাজমুল হোসেন শান্তের উত্তরাঞ্চলকে ৫ উইকেটে হারিয়ে বিসিএল শিরোপা জিতেছে।
উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত হারার পর বলেন, টুর্নামেন্টটি আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতির জন্য খুবই কার্যকর হয়েছে। তিনি ঢাকা প্রিমিয়ার লিগসহ ওয়ানডে ফরম্যাটের নিয়মিত টুর্নামেন্টের প্রয়োজনীয়তারও উপর জোর দেন।
ফাইনাল ম্যাচে শান্ত বলেন, “দ্বিতীয় ইনিংসে শিশির পড়ায় ব্যাটিং ও বোলিং করা কঠিন হয়েছে। আমরা প্রথমে ভালো শুরু করতে পারিনি। তবে উইকেট প্রপার স্পোর্টিং ছিল, বোলারদের জন্য চ্যালেঞ্জও ছিল।”
শান্ত আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ভালো স্পোর্টিং উইকেটে ওয়ানডে লিগ আয়োজন হবে, যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।



