শিতাংশু ভৌমিক অংকুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি অভিনেতা আশরাফুল হক ডনের (৫৪) জামিনের বিরোধিতা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলেছে, জামিনে মুক্তি পেলে তিনি তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ রোববার ভোরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
ডনকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে প্রতিবেদন দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। প্রতিবেদনে বলা হয়, মামলার তদন্ত চলমান। ডন দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
মামলার বাদীর অভিযোগ, ডনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলা করা হয়। আশরাফুল হক ডন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লার পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর উদ্বোধন করবেন। জনবল কাঠামো অনুমোদন ও উপপরিচালক পদায়নের মাধ্যমে কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়েছে।



