পরীক্ষামূলক সংস্করণ

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার জন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল সানিডেলের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার সুযোগ দিতে সানিডেলের ১২৪ শিক্ষার্থী সংসদে আসে। তাদের সঙ্গে ছিলেন ১৪ জন শিক্ষক।

সংসদ অধিবেশনে আসরের নামাজের বিরতির সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি পরিবেশ, পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুন্দর ও সবুজ করতে সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থীদেরও অংশ নেওয়া উচিত। নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জন্মদিন বা বিশেষ দিনে একে অন্যকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি চালুর আহ্বান জানান তিনি।

দেশকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেখানে-সেখানে ময়লা ফেললে তাকে নিরুৎসাহিত করতে হবে। বন্ধু বা স্বজনদের কেউ পরিবেশ নোংরা করলে তাদেরও সচেতন করতে হবে।

লন্ডনে বসবাসের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নাগরিকদের সচেতনতার কারণেই সেখানকার পরিবেশ পরিচ্ছন্ন থাকে। নিজেদের ঘর ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে দেশকে পরিচ্ছন্ন করা সম্ভব। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে আছে কি না, সেদিকেও নজর দিতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এসব উদ্যোগে শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি দুদককে দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়াতে বলেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

আসছে...