পরীক্ষামূলক সংস্করণ

মধ্যপ্রাচ্যের সংঘাতে, ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়াল

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর চলমান সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালি প্রায় এক সপ্তাহ বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে।

এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেল ও পশ্চিম টেক্সাস মধ্যবর্তী তেল–এর দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। যুদ্ধের প্রভাব পড়ে বিশ্ব শেয়ারবাজারেও— Nikkei 225 (জাপানের নিক্কেই সূচক), KOSPI (দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক) ও S&P/ASX 200 (অস্ট্রেলিয়ার এস অ্যান্ড পি/এএসএক্স ২০০ সূচক) বড় পতন দেখেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম ১৫০ ডলার বা তারও বেশি হতে পারে। ইরান সতর্ক করেছে, সংঘাত চলতে থাকলে তেলের দাম ২০০ ডলার পর্যন্ত যেতে পারে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...