পরীক্ষামূলক সংস্করণ

সরকার সমালোচনায় শতাধিক গ্রেপ্তার: নাহিদ ইসলাম

চাকরিতে নিয়োগে দুর্নীতি বন্ধের কথা বলা হলেও মৌখিক পরীক্ষা বা ভাইভায় নম্বর ৪০০ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।

তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা না করে ভাইভা পরীক্ষার নম্বর বাড়ানো হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে বাকস্বাধীনতার কথা বলা হলেও সরকার সমালোচনার নামে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে। তিনি এ বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এমন আন্দোলন গড়ে তোলা হবে, যাতে সরকার টিকে থাকতে না পারে।

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোহাম্মদ বেলাল।

সভা শেষে জুলাই ৩৬ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা-১৭ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

আসছে...