পরীক্ষামূলক সংস্করণ

রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি, ১ জুলাই থেকে এসেছে ৬৭৩ কোটি ডলার

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৯৫ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৭৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৭৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাস আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

সেপ্টেম্বরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৯০ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের একই সময়ে এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের প্রথম আট দিনে রেমিট্যান্স বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ৮ সেপ্টেম্বর এক দিনেই দেশে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

প্রবাস আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে বৈদেশিক লেনদেন ও সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও রেমিট্যান্সের এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা-১৭ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

আসছে...