পরীক্ষামূলক সংস্করণ

রাজধানীতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার পর তারা সড়কে অবস্থান নিলে টার্মিনালসংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বাস ডাম্পিং করে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

অবরোধের কারণে মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।

এ অবস্থায় নগরবাসীকে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঢাকা-১৭ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

আসছে...