পরীক্ষামূলক সংস্করণ

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২৫

চীনের কিংদাও বন্দরে সংস্কারকাজের জন্য নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনের উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ নৌ-পরিবহন কেন্দ্র কিংদাও বন্দরের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে সংস্কারকাজের জন্য জাহাজটি নোঙর করা ছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না, তা স্পষ্ট হয়নি।

জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য ও সিনহুয়ার প্রকাশিত ছবির ভিত্তিতে জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম ‘ওশান মেলোডি’।

ঘটনার পর জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করার পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শি জিনপিং সংশ্লিষ্ট সব অঞ্চল ও দপ্তরকে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি গুরুত্বের সঙ্গে তদন্ত ও তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। একই সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান খবর

গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুইক রেন্টাল ব্যবস্থারও সমালোচনা করেছেন তিনি।

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতিবাজদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তিনি দুদককে দ্রুত তদন্ত, মামলা নিষ্পত্তি ও জনসচেতনতা বাড়াতে বলেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-ইরান সম্পর্ক জোরদার, মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলি হামলার নিন্দা ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

আসছে...