পরীক্ষামূলক সংস্করণ

হাদি হত্যায় জড়িত সবার বিচার চান বোন মাসুমা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

শরিফ উসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, শুধু প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে শাস্তি দিলেই চলবে না, হত্যার পেছনে থাকা পুরো গ্যাংকে সামনে এনে বিচার করতে হবে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ANI

মাসুমা হাদি বলেন, ফয়সাল একজন শুটার মাত্র। তাকে কে নির্দেশ দিয়েছে, কে অর্থ জুগিয়েছে এবং কারা তাকে পালাতে সহায়তা করেছে—এসব বিষয়ও তদন্তের মাধ্যমে প্রকাশ করা জরুরি। তিনি দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার দাবি জানান।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে গণসংযোগের সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করলে গুরুতর আহত হন হাদি। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...