পরীক্ষামূলক সংস্করণ

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ শহরের বাইপাস সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের আইয়ুব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি গ্রামের আবুল মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিরাজুল ইসলাম বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা করছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাইসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান খবর

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা

গেন্ডারিয়ায় সিঁড়ির রেলিংয়ে ঝুলছিল ৯ বছরের শিশুর মরদেহ

ঢাকার গেন্ডারিয়ায় একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু তানভীর হোসেনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা নাকি অন্য কিছু, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আসছে...