পরীক্ষামূলক সংস্করণ

‘বাঁচাও’ চিৎকারের পর ধলাই নদীতে নিখোঁজ টমটম চালক

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ এক চালক নিখোঁজ হয়েছেন। যাত্রী নামিয়ে ফেরার পথে নদীর ঝুঁকিপূর্ণ পাড়ে ইউ-টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি নদীর প্রবল স্রোতে পড়ে যায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ চালকের নাম প্রিতম এরিক (পিতু)। তিনি দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো প্রিতম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে টমটম নিয়ে ফিরছিলেন। ধলাই নদীর ঝুঁকিপূর্ণ পাড়ে টমটমটি ঘোরানোর সময় সামান্য অসাবধানতায় তিনি নিয়ন্ত্রণ হারান। এরপর টমটমটি সোজা নদীর প্রবল স্রোতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে টমটম ও চালক দুটিই পানিতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছিলেন। তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপিয়ে পড়লেও প্রবল স্রোতের কারণে তারা সফল হননি। চোখের পলকেই পানির নিচে নিখোঁজ হয়ে যান প্রিতম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া টমটমটি উদ্ধার করা হলেও চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, টমটমটি উদ্ধার করা হয়েছে। তবে মৌলভীবাজারে বর্তমানে কোনো ডুবুরি দল না থাকায় চালককে উদ্ধারে সিলেট থেকে ডুবুরি দল ডেকে পাঠানো হয়েছে। দলটি পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম তদারকি করছে।

এদিকে, প্রিতমের নিখোঁজের ঘটনায় নদীর পাড়ে স্বজনদের আহাজারি চলছে।মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে টমটমসহ চালক প্রিতম এরিক নিখোঁজ হয়েছেন। ইউ-টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় টমটম ডুবুরি দল পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করবে—এ অপেক্ষায় রয়েছেন স্বজন ও স্থানীয়রা।

প্রধান খবর

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসছে...