পরীক্ষামূলক সংস্করণ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে দেশের ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়নে ভোট হবে। তবে উপনির্বাচনের কারণে ঠাকুরগাঁওকে প্রথম ধাপ থেকে বাদ দিয়ে দ্বিতীয় ধাপে রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, মোট সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ২০২৭ সালের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময় বিবেচনায় নিয়ে সাত ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃবিভাগীয় বৈঠকের পর এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, চূড়ান্ত সিদ্ধান্ত হলে দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়নের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা তৈরি হবে।

প্রধান খবর

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাসকূপ খনন ও এফএসআরইউ স্থাপনের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

আসছে...