পরীক্ষামূলক সংস্করণ

চট্টগ্রামে করিম হত্যা: গ্রেপ্তার ৪

চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় মোহাম্মদ করিম নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়ারা হলেন মো. সেলিম (৫০), সৈয়দ মোহাম্মদ শুক্কুর (২৭), মো. জাবেদ (২৮) ও মো. আলামিন (২৯)।

জানা গেছে, গ্রেপ্তারদের সবার বাড়ি রাউজান থানার উরকিরচর এলাকায় এবং তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন চুরি ও অপহরণের মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, করিমকে হত্যার প্রায় ১০ দিন আগে ওই এলাকার পারভেজ নামক এক ব্যক্তির মামা আজগরের একটি মোটরসাইকেল চুরি হয়। পূর্বশত্রুতা থাকার কারণে পারভেজ ওই চুরির ঘটনায় করিমকে সন্দেহ করে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে। মোটরসাইকেলটি চুরির ব্যাপারে করিম বারবার অস্বীকার করলেও তার বক্তব্যে পারভেজ সন্তুষ্ট হতে পারেনি এবং করিমকে মেরে ফেলার চক্রান্ত করে।

পরবর্তীতে ঘটনার দিন সন্ধ্যার দিকে পারভেজ কৌশলে করিমকে রাউজানের কেরানিহাট বাজার এলাকায় ডেকে নিয়ে আসে। সেখানে পারভেজসহ অন্যান্য আসামি পরস্পর যোগসাজশে করিমকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তবে জেলা গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডে অংশ নেওয়া ৪ জনকে গ্রেপ্তার করলেও মূল আসামি পারভেজ এখনো পলাতকে রয়েছে। তার বিরুদ্ধেও রাউজান থানাসহ নগরের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরক এবং অন্যান্য অপরাধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাউজান উপজেলায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে করিম। সে সময় পুলিশ জানিয়েছিল, করিম বাজারে ঢোকার পর একদল ব্যক্তি সিএনজি অটোরিকশা এসে তাকে ঘিরে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত করিম আওয়ামী লীগ আমলে উনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতেন। মাদক ব্যবসার কারনে আওয়ামী লীগ আমলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে এলাকা ছাড়াও করে। ২০২৪-এর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সে রাউজান আসে এবং যুবদলের রাজনীতিতে ঢোকার চেষ্টা করে।

এছাড়া খোঁজ নিয়ে দেখা গেছে, নিহত করিমের বিরুদ্ধে রাউজান, রাঙামাটি সদর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ধর্ষণের অভিযোগ এবং অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা আছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম কালবেলাকে বলেন, ‘এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে মোটরসাইকেল চুরির ঘটনাসহ পূর্বের অন্য ঘটনাও থাকতে পারে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল আসামি পারভেজসহ আরও একজনের জড়িত থাকার তথ্য আমরা পেয়েছি। তাদের গ্রেপ্তারে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

প্রধান খবর

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও নীতি নির্ধারণ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও নীতি নির্ধারণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। শিক্ষার গুণগতমান নিশ্চিতেরও নির্দেশ দিয়েছেন তিনি।

আসছে...