পরীক্ষামূলক সংস্করণ

মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে জায়গা করে নিলেন তিন বাংলাদেশি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

সৌদি আরবের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনায় এ পিএইচডি প্রোগ্রামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন আলেম। রোববার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা অনুষদ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করলে তাদের নাম তালিকায় আসে।

সুযোগপ্রাপ্ত তিনজন হলেন— আব্দুর রহমান আবু তালেব, মুহাম্মদ মুশাহিদ দেওয়ান ও ফাহাদ মৃধা।

এর মধ্যে আব্দুর রহমান আবু তালেব ইসলামি অর্থনীতি বিভাগে, মুহাম্মদ মুশাহিদ দেওয়ান আরবি ভাষা অনুষদের ভাষাতত্ত্ব বিভাগে এবং ফাহাদ মৃধা হাদিস অনুষদের ফিকহুস সুন্নাহ বিভাগে পিএইচডির সুযোগ পেয়েছেন।

তিনজনই ২০১৬ সালে সৌদি সরকারের স্কলারশিপ নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করেছেন। তারা এ অর্জনকে আল্লাহর অনুগ্রহ উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আশা প্রকাশ করেছেন।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...