পরীক্ষামূলক সংস্করণ

কুমিল্লায় শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিমি যানজট

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

কুমিল্লার চান্দিনায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় ডেনিম গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে ঢাকাগামী ও চট্টগ্রামমুখী যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কুটম্বপুর থেকে নুড়িতলা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, চান্দিনা থানার ওসি আতিকুর রহমান ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। পরে বকেয়া বেতন-ভাতা ও বোনাস দেওয়ার আশ্বাস পেলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

পুলিশ জানায়, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রধান খবর

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...