পরীক্ষামূলক সংস্করণ

বিমানের মাঝআকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝআকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্লাইটটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই তর্ক হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।

হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে ভিডিওতে দেখা যায়।

তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং কী কারণে দুই যাত্রীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। খোঁজ নিয়ে দেখছেন বলেও জানান তিনি।

প্রধান খবর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আসছে...