পরীক্ষামূলক সংস্করণ

গোপালগঞ্জে চোর অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ভাইরাল

গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই নারীকে আটকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন দোকানদার ও কর্মচারীর বিরুদ্ধে। বুধবার এ ঘটনা ঘটে। পরে মারধরের ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই নারী কাপড়পট্টির একটি দোকানে কাপড় কিনতে যান। পছন্দ না হওয়ায় তারা কাপড় না কিনেই দোকান থেকে বের হয়ে আসেন। কিছুক্ষণ পর কয়েকজন দোকানদার ও কর্মচারী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এ সময় তাদের হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ওই দুই নারীকে মারধর করা হয়। ঘটনার সময় কেউ ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

নির্যাতনের শিকার এক নারী অভিযোগ করেন, তারা কোনো অপরাধ করেননি। এরপরও তাদের চোর অপবাদ দিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। তার দাবি, ব্যাগে কাপড় থাকা সত্ত্বেও সেটি টেনে নেওয়া হয় এবং পরে ব্যাগে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়।

ওই নারী আরও অভিযোগ করেন, মারধরের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তারা সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এমনকি তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে কাপড়পট্টির কয়েকজন দোকানদারের দাবি, ওই দুই নারী চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাদের অভিযোগের ভিত্তিতেই নারীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে দাবি করেন তারা।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অনেকে। অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।

গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রিটু সিকদার জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে পরে বিষয়টি শুনেছেন। কারও সঙ্গে এ ধরনের ঘটনা ঘটা উচিত নয় উল্লেখ করে তিনি ওই ব্যক্তি ও তার পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ন হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান খবর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর লেকগুলোর দূষণ রোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নেও সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

‘নৌকা’ স্থগিত, ব্যালটে ফিরল ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রজ্ঞাপনে একক প্রার্থীর আসনে ব্যালটে ‘না’ ভোট যুক্ত করার পাশাপাশি হলফনামা ও ব্যাংক হিসাবে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ার পর দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে পড়ে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসার মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস দুটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

আসছে...