পরীক্ষামূলক সংস্করণ

মামার বাড়িতে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে মোবারক হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোবারক চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মোবারক ব্রাহ্মণপাড়ায় তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার মূল বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়।

পুলিশের দাবি, দুই ঠিকানা ব্যবহার করে মোবারক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন গোপন বৈঠক করে আসছিলেন। সম্প্রতি ব্রাহ্মণপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি।

এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাবেক কাউন্সিলর মোবারক আলীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় মোবারক বায়েজিদ এলাকায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতনে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

পুলিশ আরও জানায়, ৫ আগস্টের পর চট্টগ্রাম ছেড়ে ব্রাহ্মণপাড়ায় আত্মগোপনে থাকলেও মোবারক মাঝেমধ্যে চট্টগ্রামে এসে ঝটিকা মিছিলে অংশ নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচারণায় সক্রিয় ছিলেন বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলেও মোবারককে দেখা গেছে।

প্রধান খবর

ন্যাম ভবনে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। আজ

ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত

মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিমকে (১৩) হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার ও ফোন উদ্ধার করেছে পুলিশ। তদন্তে কিশোর অপরাধের তথ্য উঠে এসেছে।

অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্র অপ্রতিম হত্যার ঘটনায় জড়িত চারজনকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আসামিরা কিশোর অপরাধী চক্রের সদস্য এবং তারা ইতোমধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছে। উদ্ধার হয়েছে নিহত অপ্রতিমের আইফোন।

আসছে...